প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মিরাবাজারে আরো ৬ তরুণ-তরুণী আটক

editor
প্রকাশিত আগস্ট ১২, ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ণ
মিরাবাজারে আরো ৬ তরুণ-তরুণী আটক

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর পূর্ব মিরাবাজারের অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ৬ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১১ আগস্ট) বেলা পৌনে ৪টার দিকে সিলেট নগরীর মিরাবাজারের ‘গ্র্যাণ্ড মাফি’ হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সৈয়দ রিয়াদ আহম্মদ (২৩), রাতুল দাস (২৪), ম্যানেজার- হোটেল দি গ্র্যান্ড মাফি, সম্পা বেগম (২৭), জান্নাতুল ফেরদৌসি জয়া (২৭), রারিয়া খানম (২৫), মোরছানা আক্তার (২৬)।

Manual4 Ad Code

জানা যায়, সোমবার (১১ আগস্ট) বেলা পৌনে ৪টার দিকে সিলেট নগরীর মিরাবাজারের ‘গ্র্যাণ্ড মাফি’ হোটেলের বিভিন্ন কক্ষে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ৪ জন নারী মোট ৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Manual7 Ad Code

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code