প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে যৌথবাহিনীর অভিযান, ১১ হাজার ঘনফুট পাথর জব্দ

editor
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ণ
সিলেটে যৌথবাহিনীর অভিযান, ১১ হাজার ঘনফুট পাথর জব্দ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের সাদাপাথর এলাকার পাথর চুরি ও পাথর লুটপাটের ঘটনায় সালুটিকর এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে প্রায় ১১ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে যৌথবাহিনী।

Manual4 Ad Code

রবিবার (১৭ আগস্ট) সকাল থেকে এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরডিসি আশিক মাহমুদ কবির। এসময় তার নেতৃত্বে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন।

তিনি জানান, রবিবার (১৭ আগস্ট) সকাল থেকে সিলেটের সালুটিকর এলাকায় যৌথবাহিনীর অভিযান চলছে। ধোপাগুল সংলগ্ন সালুটিকর ভাটা এলাকায় একটি ক্রাশার মিলের আঙ্গিনায় মাটিচাপা অবস্থায় পাথরের সন্ধান পান যৌথ বাহিনী। এসময় আনুমানিক ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। সিলেটজুড়েই আমাদের অভিযান চলমান রয়েছে।

Manual7 Ad Code

এর আগে, সিলেটের ধোপাগুল এলাকার বসতবাড়ি ও ক্রাশার মিলে অভিযান চালিয়ে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করে প্রশাসন।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code