প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পুকুরপাড়ে র‌্যাবের অভিযান, উদ্ধার হল যা

editor
প্রকাশিত জুন ৬, ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
পুকুরপাড়ে র‌্যাবের অভিযান, উদ্ধার হল যা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার একটি পুকুরপাড়ের ঝোপ থেকে ১টি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পুকুরপাড়ের একটি ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়।

জানা যায়, শুক্রবার (৫ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে র‌্যাব-৯ এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তারা ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুনিয়াউট রেলক্রসিং সংলগ্ন এলাকার পুকুরপাড়ের একটি ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া অস্ত্রটির সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানায় র‌্যাব।

Manual6 Ad Code

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পিস্তল জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

Manual5 Ad Code

র‌্যাব জানায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক উদ্ধার, হত্যা মামলার আসামি গ্রেফতার, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, চাঁদাবাজি প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধী চক্রের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করে আসছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে অদ্যাবধি সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ৪৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ৩৫ হাজার ১০ গ্রাম বিস্ফোরক, ২১৬টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল, বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৪৯টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। এসব উদ্ধার অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে এবং সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code