প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ঝুঁকি নিয়ে সিলেটে ট্রেনের ছাদে ভ্রমণ, বাড়ছে প্রাণহানি

editor
প্রকাশিত জুন ৮, ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ণ
ঝুঁকি নিয়ে সিলেটে ট্রেনের ছাদে ভ্রমণ, বাড়ছে প্রাণহানি

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
ট্রেনের উপর ঝুঁকি নিয়ে চলাচল না করার নিষেধ থাকলেও কেউই মানছে না সেই নির্দেশনা। যাদের নিরাপত্তাসহ ট্রেনের সার্বিক বিষয় দেখা কথা তারাই রয়েছেন উদাসীন। যার কারণে ট্রেনের ছাদের উপর ভ্রমণ করছে বাড়ছে প্রাণহানি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

Manual8 Ad Code

জানা যায়, রোববার (৮ জুন) দুপুরে উপজেলার দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের সামনে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় সামছু মিয়া (৩০) নামে আরও একজন আহত হন। তাদের বাড়ি রংপুর জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Manual1 Ad Code

এর আগে শনিবার (৭ জুন) বিকেলে একই স্থানে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে এনামুল মিয়া ফাহিম (২৫) ও মো. সিয়াম (১৮) গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে এনামুল মিয়া ফাহিমের অবস্থার অবনতি ঘটে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

Manual8 Ad Code

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

ট্রেনের ছাদে ভ্রমণ প্রসঙ্গে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার শিপলু সূত্রধর বলেন, ট্রেনের ছাদে যাত্রা অত্যন্ত বিপজ্জনক। এতে প্রাণহানির সম্ভাবনা অত্যন্ত বেশি। তাই আমরা সব সময় ছাদে উঠতে নিষেধ করি। কিন্তু এক শ্রেণির অতি-উৎসুক যাত্রী এই ঝুঁকিপূর্ণ কাজটি করে নিজের জীবনকে চরম বিপদের মধ্যে ফেলছেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code