প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আজমিরীগঞ্জে মাদক সেবীকে তিন মাসের কারাদণ্ড

editor
প্রকাশিত জুন ৮, ২০২৬, ০১:২৬ অপরাহ্ণ
আজমিরীগঞ্জে মাদক সেবীকে তিন মাসের কারাদণ্ড

Manual1 Ad Code

আজমিরীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাদক সেবন করে স্থানীয় এলাকাবাসীর শান্তি শৃঙ্খলা বিনষ্টের দায়ে মো. ইয়াসিন মোল্লা (২৫) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও নগদ পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

Manual3 Ad Code

সোমবার (৮ জুন) বিকাল ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.জসিম উদ্দিন চৌধুরী উপজেলার কাকাইলছেও ইউনিয়নের নরজাকান্দা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন।

Manual6 Ad Code

দণ্ডাদেশ প্রাপ্ত ইয়াসিন মোল্লা কাকাইলছেও ইউনিয়নের নরজাকান্দা গ্রামের মৃত বারিক মোল্লার পুত্র।

Manual8 Ad Code

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, ইয়াসিন মোল্লা মাদক সেবন করে প্রায়ই এলাকাবাসীকে গালমন্দ করে আসছিলেন। সোমবার দুপুরে মাদক সেবন করে মাতলামি করার সময় এলাকাবাসী বিষয়টি প্রশাসনকে অবগত করেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো.জসিম উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড ও নগদ পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করেন।সংবাদ সাবস্ক্রিপশন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code