প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের মোহাম্মদপুর থেকে আটক পারভে ও রিপন

editor
প্রকাশিত জুন ১১, ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
সিলেটের মোহাম্মদপুর থেকে আটক পারভে ও রিপন

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের শাহপরাণ থানার উত্তর মোহাম্মদপুর মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পারভেজ মিয়া (৪০) ও মো. কাইয়ুম খান রিপন (৩৮) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তাদের হেফাজতে ইয়াবা পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, বুধবার (১০ জুন) রাত পৌণে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহপরাণ থানার মোহাম্মদপুর মসজিদ সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Manual4 Ad Code

রভেজ শাহপরাণ থানার মোহাম্মদপুর নয়া মসজিদ এলাকার মৃত দুলাল মিয়া ও ফিরোজা বেগমের ছেলে। আর রিপন নেত্রকোনা জেলার বারহাট্টা থানার সাহাতা এলাকার মো. জয়নাল আবেদীন ও মোছা. খোদেজা আক্তারের ছেলে। তিনি বর্তমানে সিলেট নগরীর শাহপরাণ থানার মোহাম্মদপুর নয়া মসজিদ (ফাতেমা নগর) এলাকার বাসিন্দা।

Manual4 Ad Code

তাদের হেফাজত থেকে ২২০ পিস ইয়াবা, ৫০ পিস ফুয়েল কাগজ ও নগদ ৭০ হাজার টাকা জব্দ করা হয়।

পারভেজ ও রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code