নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার একটি দল মেজরটিলা এলাকায় চোরচালান পণ্য জব্দ করার জন্য চেকপোস্ট বসায়। এসময় ভারতীয় জিরা বহনকারী একটি কাভার্ড ভ্যানকে থামার জন্য সংকেত দেয় পুলিশ। তবে চেকপোস্টে না থামিয়ে চালক ভ্যান নিয়ে পালিয়ে গেলে পুলিশ ধাওয়া করে মিরাপড়া এলাকা থেকে ভ্যানটি আটক করে। তবে এসময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
শনিবার (১৩ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। রবিবার (১৪ জুন) দুপুরে এসব তথ্য জানায় মহানগর পুলিশ।
Manual4 Ad Code
পুলিশ জানায়, ভারতীয় জিরা বহনকারী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-২৯৮০) তল্লাশি চালিয়ে ১৪২ বস্তা জিরা জব্দ করা হয়। যার ওজন ৪শত ২৬০ কেজি। আনুমানিক বাজার মূল্য ২১ লাখ ৩০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
Manual6 Ad Code
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম জানান, জিরা জব্দের ঘটনায় অজ্ঞাত নামাদের আসামী করে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। পলাতক অজ্ঞাতনামা আসামিদের শনাক্তকরণ ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।