প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সড়কে জনতা, মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

editor
প্রকাশিত জুন ১৭, ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ণ
সড়কে জনতা, মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কর্মসূচি অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা বিমানের একটি ফ্লাইট বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হয়ে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টার দিকে সড়কপথে বিশেষ বাসে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন।

এদিকে প্রধানমন্ত্রীকে এক পলক দেখার জন্য বৃষ্টি উপেক্ষা করে সড়কের দুপাশে অবস্থান নেন শ্রমিকসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এছাড়া বিমানবন্দর এলাকায় চা শ্রমিকরা বৃষ্টির মধ্যে মাথায় ছাতা নিয়ে ফুল দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে। সেই সাথে বিমানবন্দর সড়কে সিলেট জেলা যুবদল, আম্বরখানা এলাকায় মহানগর বিএনপি, সিলেটের দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে জেলা বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী আজ দুপুর ১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করবেন। পরে বেলা আড়াইটার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একই কর্মসূচিতে অংশ নেবেন।

Manual7 Ad Code

কর্মসূচি শেষে বিকেলে দুসাই রিসোর্টে অবস্থান এবং সেখানে রাজনৈতিক সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাত ৮টার দিকে ওসমানী বিমানবন্দর হয়ে ঢাকায় পৌঁছবেন তিনি।

Manual7 Ad Code

সরকার গঠনের পর দ্বিতীয়বার সিলেটে এলেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি ২ মে সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code