প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের যে সীমান্তে ভারতীয় নাগরিক পাকড়াও

editor
প্রকাশিত জুন ১৮, ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ণ
সিলেটের যে সীমান্তে ভারতীয় নাগরিক পাকড়াও

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশের ভেতর থেকে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

গ্রেফতারকৃত মো. আলী হুসেন (৩২) ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেফটি গ্রামের সাব উদ্দিনের ছেলে। তল্লাশি চালিয়ে বিজিবি তার নিকট থেকে ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র, ভারতীয় ট্যাক্স পেমেন্ট কার্ড ও আধার কার্ড উদ্ধার করেছে।

বিজিবি সূত্র জানিয়েছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) বড়লেখা উপজেলার বিওসিটিলা বিওপির আওতাধীন এলাকায় ভারতীয় নাগরিকের অবৈধ অনুপ্রবেশের সংবাদের ভিত্তিতে বিজিবি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ১৩৮৯/এম হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবকুণ্ড নামক স্থান থেকে মো. আলী হুসেন (৩২) নামক ব্যক্তিকে গ্রেফতার করে বিজিবি। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন কাগজপত্র যাচাই করে বিজিবি নিশ্চিত হয় তিনি ভারতীয় নাগরিক এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন।

Manual5 Ad Code

জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক বিজিবিকে জানিয়েছে, মোবাইল ফোনের ডিসপ্লে-সংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উদ্দেশে তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান জানান, গ্রেফতারকৃত আলী হুসেন ভারতীয় নাগরিক তা নিশ্চিত হওয়া গেছে। বিজিবির কাছে তিনি স্বীকার করেছেন। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code