প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে ভারতীয় পণ্যসহ ৮ জন গ্রেফতার, ট্রাক-বাস জব্দ

editor
প্রকাশিত জুন ২২, ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ণ
সিলেটে ভারতীয় পণ্যসহ ৮ জন গ্রেফতার, ট্রাক-বাস জব্দ

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শেরপুরে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ৮ জন চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসও জব্দ করা হয়।

Manual7 Ad Code

সোমবার (২২ জুন) সকালে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Manual3 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১১টার দিকে শেরপুর চত্বরে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশ একটি ট্রাক (যশোর-ট-১১-৫৬৩৭) আটক করে। তল্লাশিতে ট্রাক থেকে ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকা মূল্যের ভারতীয় চকলেট ও মেনটোস জব্দ করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এরপর রবিবার সকাল ৮টার দিকে শেরপুর চত্বরে চেকপোস্ট বসিয়ে সিলেট থেকে ঢাকাগামী ‘কাফি ট্রাভেলস’ নামের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১২-৫০৯৫) তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে ৩৭২টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করে সদর থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

Manual5 Ad Code

মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জানান, জব্দকৃত মালামাল ও গাড়ির আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষাধিক টাকা। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান প্রতিরোধে মৌলভীবাজার জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code