হবিগঞ্জ মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়র সংঘর্ষে ১৫ জন আ হ ত
হবিগঞ্জ মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়র সংঘর্ষে ১৫ জন আ হ ত
editor
প্রকাশিত আগস্ট ২০, ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
নিউজ ডেস্ক :
হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে সিনিয়র জুনিয়রসহ অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে দুইদল শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে।
বুধবার দিবাগত মধ্যরাতে শহরের অনন্তপুর আবাসিক এলাকায় অবস্থিত হোস্টেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে পুরো হোস্টেলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
শিক্ষার্থীরা জানান- মধ্যরাতে হোস্টেলে তাফসির ও শরীফ উদ্দিনের মধ্যে সিনিয়র ও জুনিয়র নিয়ে কথা-কাটাকাটি হয়। এবং তাদের মধ্যে পুর্ব থেকেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলে আসছিল। এক পর্যায়ে তার দুই গ্রুপে বিভক্ত হয়ে লোহার রড, স্টাম্পসহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পরে। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়।
Manual8 Ad Code
আহতরা হলো- হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী তাসরিফ আহমেদ, শরীফ উদ্দিন, রায়হান রাজ, রজব সানি, ফারদিন ইফতি, সামি, রিয়াদ, আব্দুল্লাহ চৌধুরী, সামিউল আল আরিফ ও হুজাফ সৌমি প্রমুখ।
Manual6 Ad Code
হবিগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি রিয়েল সরকারের দাবী- সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব নয়, শিবিরের কয়েকজন শিক্ষার্থীর হামলায় ছাত্রদল সমর্থিত কয়েকজন শিক্ষার্থীকে আহত করেছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন আহত শরীফ উদ্দিন। তিনি বলেন- এই ঘটনায় রাজনৈতিক কোন সম্পৃক্ততা নেই।
Manual2 Ad Code
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Manual4 Ad Code
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ডাঃ রেজাউল করিম বলেন- আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে।