প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ফের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনা, ৬ জন আ হ ত

editor
প্রকাশিত আগস্ট ২২, ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ণ
ফের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনা, ৬ জন আ হ ত

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ওসমানীনগরে আবারও ঘটল সড়ক দুর্ঘটনা। শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন ৬ জন যাত্রী।

Manual7 Ad Code

জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো ঢ ৪৪-০৬৫৪) ওসমানীনগরের ব্রাক্ষ্মণগ্রাম (কসরতল) এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) চাপা দেয়। এতে গুরুতর আহত হয়েছেন ৬ জন যাত্রী।

Manual5 Ad Code

ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, আজ (শনিবার) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় তেলবাহী ট্রাক (পদ্মা) উল্টোপথে গিয়ে সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুইজন নিহতের খবর জানা গেছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরণ করেছেন।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code