প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঐক্যবদ্ধ যুবদল দেশের উন্নয়নে ভূমিকা রাখবে: বাণিজ্যমন্ত্রী

editor
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ণ
ঐক্যবদ্ধ যুবদল দেশের উন্নয়নে ভূমিকা রাখবে: বাণিজ্যমন্ত্রী

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, যুবসমাজ দেশের অন্যতম প্রধান শক্তি। দেশের উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যুবদলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সমন্বয় বজায় রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

Manual2 Ad Code

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে নগরীর রেজিস্ট্রারি মাঠে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে তরুণদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যুবদলকে আরও সুসংগঠিত করে মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে হবে।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে জনগণের আস্থা অর্জন করতে হবে। বিশেষ করে নতুন কমিটির নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

Manual8 Ad Code

সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

Manual4 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ও মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক নজিবুর রহমান নজীব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির সহসভাপতি মাহবুব কাদির শাহীসহ অনেকে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code