জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি আমবাগানে বালুর স্তূপের ওপর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া নবজাতককে রাজশাহীর বেবি কেয়ার হোমে পাঠানো হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
তিনি জানান, এখনো নবজাতকের অভিভাবকের খোঁজ পাওয়া যায়নি। তবে শিশুটিকে রাজশাহীর বেবি কেয়ার হোমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের কাজ চলছে। এক ঘণ্টার মধ্যেই শিশুটিকে পাঠানোর ব্যবস্থা করা হবে।
Manual6 Ad Code
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের মৃত ইয়াসিন হাজির বাগানে সকালে বাগানের পাশের বালুতে ২ শিশু খেলছিল। এ সময় নবজাতকের কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খলিল। কাছে গিয়ে বালুর ওপর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পান তিনি। পরে পাশের বাড়ির বাসিন্দা গোলাপ হোসেনকে বিষয়টি জানালে তিনি শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।
Manual8 Ad Code
পরে শিশুটিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা শেষে শিশুটিকে গোলাপ হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছিল।