প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কাজী নজরুল ইসলামের নাতি বাবুলের মৃত্যু

editor
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫, ১২:২২ অপরাহ্ণ
কাজী নজরুল ইসলামের নাতি বাবুলের মৃত্যু

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

রাজধানীর বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি জানান, বিস্ফোরণে দগ্ধ কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল।

 

 

এর আগে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের এই চিকিৎসক জানান, গত শনিবার ভোর ৫টার দিকে বনানীর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি নেওয়া হয়। তার চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। সর্বশেষ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code