প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দেড় বছরের সন্তান কোলে মেঘনায় মায়ের ঝাঁপ, অতঃপর…

editor
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫, ০১:১৯ অপরাহ্ণ
দেড় বছরের সন্তান কোলে মেঘনায় মায়ের ঝাঁপ, অতঃপর…

Manual3 Ad Code

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

Manual1 Ad Code

ভোলার চরফ্যাশনে দেড় বছর বয়সি শিশু সন্তান নিয়ে মেঘনা নদীতে ঝাঁপিয়ে পড়েন মা। এ ঘটনায় শিশু ইসমাইলের মৃত্যু হয়েছে। পারিবারিক অশান্তির কারণে শিশু ছেলেকে কোলে নিয়ে মেঘনা নদীতে ঝাঁপিয়ে পড়েন মা মাইমুনা।

রোববার দুপুরে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া প্রশান্তি পার্কসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

মৃত শিশু ইসমাইল উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহিমের ছেলে।

স্বজনরা জানান, বিয়ের পর থেকেই সংসারের বিভিন্ন বিষয়াদি নিয়ে আবদুর রহিম ও মাইমুনার পারিবারিক কলহ চলছিল। শনিবার রাতে মোবাইল নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা ঝগড়া হয়। রোববার সকালে ছেলেকে ডাক্তার দেখানোর কথা বলে বেতুয়া প্রশান্তি পার্কসংলগ্ন মেঘনা নদীতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

 

 

 

 

 

Manual3 Ad Code

 

 

 

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code