প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিশ্ব ইজতেমা: শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতে শেষ হলো দ্বিতীয় ধাপ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ণ
বিশ্ব ইজতেমা: শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতে শেষ হলো দ্বিতীয় ধাপ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে হেদায়েতি বয়ানের পর শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমা শান্তি ও কল্যাণ কামনায় অশ্রুসিক্ত নয়নে আখেরি মোনাজাতে শেষ হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২.০৯ মিনিটে দোয়া পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগের আমির, আলমি শুরার সদস্য মাওলানা জোবায়ের।

এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগতীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্ব শান্তির জন্য দোয়া করেন।

Manual5 Ad Code

সরেজমিন দেখা যায়, ইজতেমা ময়দানে তিল ধারণের ঠাঁই নেই। ভেতরে ঠাঁই না পেয়ে মুসল্লিদের অবস্থান নিতে হয়েছে বিভিন্ন সড়ক ও আশপাশের বাড়ির ছাদে। কয়েক লাখ মুসল্লির সমাগমে শিল্পনগরী টঙ্গী পরিণত হয়েছে ধর্মীয় নগরীতে।

Manual7 Ad Code

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।

Manual4 Ad Code

প্রতিবছরের মতো এবারও দুই পর্বে ইজতেমা হচ্ছে। তবে প্রথম পর্বে থাকছে দুই ধাপ। প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি। এই দুই ধাপে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের আলমি শুরার অনুসারীরা।

দ্বিতীয় পর্বে অংশ নিবেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। সেই পর্ব অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code