প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে ধ্বং স ২০ বোমা মেশিন, ৩০ নৌকা

editor
প্রকাশিত নভেম্বর ১, ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ণ
সিলেটে ধ্বং স ২০ বোমা মেশিন, ৩০ নৌকা

Manual2 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে বালু-পাথর ও মাটি উত্তোলন প্রতিরোধে পৃথক বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শনিবার (৩১ অক্টোবর) দুই উপজেলায় পরিচালিত এসব অভিযানে ২০টি লিস্টার/বোমা মেশিন ও ৫টি অস্থায়ী তাবু ধ্বংস করা হয়েছে। এছাড়া ২টি লিস্টার মেশিন জব্দ এবং অবৈধভাবে মাটি-বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৩০টি নৌকা ভেঙে অকেজো করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জুমপাড় ও তৎসংলগ্ন পরিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে অবৈধ বালু পাথর উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।

Manual7 Ad Code

তবে অভিযানে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে ব্যবহৃত ২০টি লিস্টার/বোমা মেশিন ও ৫টি অস্থায়ী তাবু ধ্বংস করা হয়। পাশাপাশি ২টি লিস্টার মেশিন জব্দ করা হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত বাঁধের প্রায় ২০ ফুট অংশ তাৎক্ষণিকভাবে মেরামত করে দেওয়া হয়।

Manual1 Ad Code

এদিকে স্থানীয় বাসিন্দাদের অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়েছে। এলাকায় সার্বক্ষণিক টহল নিশ্চিত করতে পুলিশ ও গ্রাম পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ, ৪৮ বিজিবির সদস্য এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।
অন্যদিকে, একই দিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার বাংলাবাজারস্থ রাংপানি নদী ও তৎসংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন প্রতিরোধে পৃথক যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের কাজে কাউকে পাওয়া যায়নি। তবে উত্তোলনকাজে ব্যবহৃত আনুমানিক ৩০টি নৌকা ভেঙে অকেজো করা হয়।

Manual5 Ad Code

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে পরিবেশ ও নদ-নদী রক্ষায় অবৈধভাবে বালু-পাথর ও মাটি উত্তোলনবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code