প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ছেলেকে নিয়ে পরীমনির জলকেলি

editor
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
ছেলেকে নিয়ে পরীমনির জলকেলি

Manual2 Ad Code

নিউজ ডেস্ক:
তারকা জীবনের ব্যস্ততা, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা কিংবা রুপালি পর্দার ঝলমলে উপস্থিতি, সবকিছুর বাইরে পরীমনির কাছে সবচেয়ে আপন তার সন্তানরা। কাজের ফাঁকে তাদের সঙ্গে কাটানো সময়ই যেন অভিনেত্রীর কাছে স্বস্তির জায়গা। সেই ভালোবাসারই আরেকটি মুহূর্ত ধরা পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কিছু ছবিতে।

Manual3 Ad Code

সম্প্রতি ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যকে নিয়ে সুইমিংপুলে সময় কাটানোর কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরীমনি। ছবিগুলোতে দেখা যায়, নীল জলে ছেলেকে নিয়ে আনন্দে মেতে উঠেছেন তিনি। কখনো পূণ্যর সঙ্গে খেলায় মশগুল, কখনো আবার তাকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন অভিনেত্রী। মা-ছেলের স্বতঃস্ফূর্ত সেই মুহূর্তগুলো এরই মধ্যে নজর কেড়েছে নেটিজেনদের।

Manual3 Ad Code

ছবিগুলো প্রকাশের পর পরীমনির অনুসারীরা নানা মন্তব্যে ভালোবাসা জানিয়েছেন। অনেকেই মা-ছেলের এই সুন্দর সময়ের প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের জীবন নিয়ে নানা আলোচনা থাকলেও সন্তানদের সঙ্গে পরীমনির এমন মুহূর্তগুলো বরাবরই আলাদা আবেগ তৈরি করে।

শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে পরীমনিকে। তবে সেসবের বাইরে সন্তানদের ঘিরেই নিজের জীবনকে নতুনভাবে সাজিয়েছেন তিনি। বড় ছেলে পূণ্যর পাশাপাশি দত্তক নেওয়া কন্যাসন্তান সাফিয়া সুলতানা প্রিয়ম ও আরেক পুত্রসন্তানকে ঘিরেই এখন তার পারিবারিক ব্যস্ততা।

Manual3 Ad Code

অভিনয় আর তারকাখ্যাতির কারণে পরীমনি সবসময়ই আলোচনায় থাকেন। তবে পর্দার বাইরের জীবনে সন্তানদের সঙ্গে তার সম্পর্কের ছবিই বারবার সামনে আনে অন্য এক পরীমনিকে, যেখানে তারকা পরিচয়ের চেয়ে মায়ের পরিচয়টাই হয়ে ওঠে সবচেয়ে বড়।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code