নিজস্ব প্রতিবেদক :
গোয়াইনঘাটে কলিমউল্লাহ খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ও রবিবার (১৬ আগস্ট) পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
Manual4 Ad Code
আটককৃতরা হলেন- পূর্ব আলীর গাঁওয়ের ছয়ফুল্লাহর স্ত্রী ও ছেলে আমির উদ্দিন ও জুবেল উদ্দিন। রবিবার (১৬ আগস্ট) সকালে জুবেলকে (২১) কানাইঘাটের তালবাড়ি এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Manual8 Ad Code
জানা যায়, খুন হওয়া কলিমউল্লাহর মেয়ের সাথে জুবেলের সাথে সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এই ঘটনার পর বিয়ের প্রসঙ্গ সামনে আসায় জুবেলের পরিবার রাজি হয়নি। এমনকি সালিশ বৈঠকেও কোন সমাধান না হওয়ায় গোয়াইনঘাট থানায় অভিযোগ করা হয়।
অভিযোগ পাওয়ার পর পুলিশ জুবেলকে আটক করতে গেলে তার বাবা ছয়ফুল্লাহ ক্ষিপ্ত হয়ে কলিমউল্লাহকে দেশীয় দা দিয়ে গলায় কোপ দেয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Manual4 Ad Code
এদিকে, রবিবার (১৬ আগস্ট) গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল জানান, নিহত কলিমউল্লাহর লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজে ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার মূলহোতা ছয়ফুল্লাহকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।