প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কানাডার সড়কে কুলাউড়া লেখা নাম্বার প্লেটের গাড়ি!

editor
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ণ
কানাডার সড়কে কুলাউড়া লেখা নাম্বার প্লেটের গাড়ি!

Manual4 Ad Code

কুলাউড়া সংবাদদাতা:
কানাডার মতো উন্নত দেশের শহরে দেখা মিললো কুলাউড়া লেখা নাম্বার প্লেটের গাড়ি। কুলাউড়ার নাম কানাডায় ছড়িয়ে দেয়ার চিন্তা থেকেই শখ করে সারোয়ার হোসেন চৌধুরী মুন্নার প্রায় ৩ লক্ষ টাকা খরচ করে নিজ গাড়ির নাম্বার প্লেটে নিজ উপজেলা কুলাউড়ার নাম জুড়ে দিয়েছেন।

সারোয়ার হোসেন চৌধুরী মুন্না কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার আব্দুস শহিদ চৌধুরীর ছেলে। তিনি বিগত ১ বছর আগে কানাডায় পাড়ি জমান।

Manual5 Ad Code

কানাডা প্রবাসী তানিম ইকবাল চৌধুরী জানান, কানাডার বুকে কুলাউড়াকে ভালোবেসে মুন্না প্রায় ৩ লক্ষ টাকা কানাডা সরকারকে প্রদান করে গাড়ির নাম্বার প্লেট হিসেবে কুলাউড়া লিখিয়েছে। গাড়িতে নাম্বার প্লেট হিসেবে কুলাউড়া দেখে কানাডায় অবস্থানরত কুলাউড়ার সকল মানুষের কাছে আলাদা একটি আবেগ কাজ করছে নিজ উপজেলার প্রতি।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code