প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে ‘বাটা সুমন’র বাড়ি থেকে আটক ৫

editor
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ণ
সিলেটে ‘বাটা সুমন’র বাড়ি থেকে আটক ৫

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে এক অভিযানে পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুড়া চা বাগান এলাকার চাপাতল পাড়ার ‘বাটা সুমন’র বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

Manual1 Ad Code

আটককৃতরা হলেন- সিলেট নগরীর সাপ্লাই রোডের দিগন্ত/২৯ নম্বর বাসার আইয়ূব আলীর ছেলে খোরশেদ আলী (৩২), বাদামবাগিচার ১ নম্বর বাসার আছদ আলীর ছেলে আল আমিন (২৭), বরইকান্দির ১নং রোডের আবুল হোসেনের ছেলে ইকবাল হোসেন (৩৫), টুকেরবাজারের মৃত আবুল হোসেনের ছেলে দিলোয়ার হোসেন (৪০) ও লাক্কাতুড়া চা বাগানের সুন্দর আলীর ছেলে আলাল মিয়া (২৮)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার এডিসি মো. মনজুরুল আলম জানান, এসআই আবদুর রহিমের নেতৃত্বে চাপাতল পাড়ার ‘বাটা সুমন’র বাড়িতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগ রয়েছে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code