প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শ্রীমঙ্গলে ছেলের হাতে প্রাণ গেল বাবার, শঙ্কাজনক বড় ভাই

editor
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৬, ০১:০২ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে ছেলের হাতে প্রাণ গেল বাবার, শঙ্কাজনক বড় ভাই

Manual5 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই খুনিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ছেলে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

Manual2 Ad Code

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মরহুম আসকর মিয়ার ছেলে মো. আকল মিয়া (৮৮)। গুরুতর আহত হয়েছেন তাঁর বড় ছেলে যুবলীগ নেতা শহিদুর রহমান শহিদ (৪৭)।

স্থানীয় ইউপি সদস্য মো. আওলাদ হোসে বলেন, মশিক মিয়া (৩৫) তার দুই শিশু সন্তানকে মারধর করছিল। এসময় তার পিতা আকল মিয়া নাতিদের মারধর করতে বাধা প্রদান করেন, একপর্যায়ে পিতা-পুত্রের বাকবিতন্ডা হয়।

Manual8 Ad Code

এ সময় মশিক মিয়া তার হাতে থাকা ছুরি দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করলে ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বিষয়টি দেখে তার বড়ভাই যুবলীগ নেতা শহিদুর রহমান শহিদ এগিয়ে এসে ছুরিটি কেড়ে নিতে চাইলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছোটভাই মশিক।

Manual7 Ad Code

পরবর্তিতে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহতাবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আকল মিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন এবং তার বড়ছেলে যুবলীগ নেতা শহিদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট রেফার্ড করা হয়। বর্তমানে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মুঠোফোনে জানান, অভিযুক্তকে নিজ এলাকার একটি পাহাড়ে লুকিয়ে থাকাবস্থায় স্থানীয়দের সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code