প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সেনাকুঞ্জে খালেদা জিয়া: ভাষণ দিলেন ড. ইউনূস

editor
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ণ
সেনাকুঞ্জে খালেদা জিয়া: ভাষণ দিলেন ড. ইউনূস

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

 

Manual2 Ad Code

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ শুরু করে ৪টা ২০ মিনিটে তা শেষ করেন তিনি।

 

এর আগে আজ সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তিন বাহিনীর প্রধান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান তাঁরা।

প্রধান উপদেষ্টা সকাল সোয়া ৮টার দিকে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁকে সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি দল গার্ড অব অনার দেয়। প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান শ্রদ্ধা জানান।

এ সময় রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন।

Manual5 Ad Code

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদে দেশের কল্যাণ কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাত হয়েছে।

Manual7 Ad Code

এদিকে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code