প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিসিবির ১৮তম সভা আজ, জানা যাবে সিমন্সের ভাগ্য

editor
প্রকাশিত মার্চ ৩, ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ণ
বিসিবির ১৮তম সভা আজ, জানা যাবে সিমন্সের ভাগ্য

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮তম সভা আজ দুপুরে মিরপুরে বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এই সভায় জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হবে।

Manual4 Ad Code

চ্যাম্পিয়ন্স ট্রফির পর তাদের চুক্তি শেষ হয়েছে। একই সঙ্গে ক্রিকেটারদের চুক্তি নিয়েও সিদ্ধান্ত হবে। সভা শুরু হবে বেলা দেড়টায়।

Manual6 Ad Code

নির্বাচক দলের সদস্য হান্নান সরকারের পদত্যাগ পত্র গ্রহণ করা হবে কি না এ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। ঘরোয়া ক্রিকেটে পুরো বছরের ফিকশ্চার নিশ্চিত করা নিয়েও আলোচনা হবে।

Manual7 Ad Code

এছাড়া কিছু আর্থিক ব্যাপার রয়েছে। আলোচনা হবে অন্তর্বর্তীকালীন বিসিবির নির্বাচন নিয়েও। অধিকাংশ পরিচালক না থাকায় ১০ জনের মধ্যেই বিসিবির সব দায়িত্ব বণ্টন করা হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code