প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল

editor
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল

Manual6 Ad Code

নিউজ ডেক্স:
আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল। শনিবার (৩ অক্টোবর) সকালে আইসিসির প্রতিনিধি দল সিলেটে পৌঁছালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী তাদের স্বাগত জানান। পরে প্রতিনিধি দলটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে।

Manual8 Ad Code

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা মাঠের অবস্থা, ড্রেসিংরুম, ডাগআউট, গ্যালারি, খেলোয়াড়দের সুযোগ-সুবিধাসহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অবকাঠামো ও সুযোগ-সুবিধা খুঁটিয়ে দেখেন। ডাগআউটের মাপ নেওয়ার পাশাপাশি স্টেডিয়ামের বিভিন্ন স্থাপনা ও আশপাশের নিরাপত্তাব্যবস্থাও পর্যবেক্ষণ করেন তারা। এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আইসিসির কর্মকর্তারা।

বিশ্বকাপ আয়োজনের জন্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়ামগুলোর একটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বিশ্বকাপ আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি এখানে রয়েছে। স্টেডিয়ামটি বিশ্বকাপ আয়োজনের সব পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Manual6 Ad Code

২০২৭ নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। আগামী বছরের জানুয়ারিতে বসবে এই আসর। ১৬ দলের এই টুর্নামেন্টে চারটি গ্রুপে ভাগ হয়ে দুই গ্রুপের খেলা বাংলাদেশে এবং দুই গ্রুপের খেলা নেপালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ পর্বের ম্যাচ সিলেটের পাশাপাশি চট্টগ্রামেও অনুষ্ঠিত হতে পারে। নকআউট পর্বের অধিকাংশ ম্যাচ বাংলাদেশে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

স্বাগতিক হিসেবে বাংলাদেশ ও নেপাল সরাসরি টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। এবারের আসরে বিসিবি সহ-আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে।

আইসিসির প্রতিনিধি দল আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগিতা যাচাই করতে স্টেডিয়ামের সার্বিক সুযোগ-সুবিধা পরিদর্শন করে। মাঠের খেলার উপযোগিতা, গ্যালারি, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা, বিভিন্ন অবকাঠামো এবং নিরাপত্তাব্যবস্থাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যবেক্ষণ করেন তারা।

Manual2 Ad Code

এ সময় বিসিবি পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী ছাড়াও বিসিবির কাউন্সিলর আশরাফ আরমান, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

আইসিসির প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশের প্রধান পিচ কিউরেটর অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং, আইসিসির এশিয়া অঞ্চলের ফাইন্যান্স অ্যান্ড অপারেশনস অফিসার নীতিশা কথারি, অ্যান্টি-করাপশন ইউনিটের কর্মকর্তা দরিয়ান ক্লারেন্স, ক্রিকেট পিচ কিউরেটর ও ক্রীড়া মাঠ পরামর্শক টবি লামসডেন, এমি এলিজাবেথ গ্যারেট, পিযুশ পঙ্কজ প্রমুখ।

 

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code