প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পেনাল্টি মিসে ইংল্যান্ডের হার, ৩-২ গোলে জিতল বিশ্ব চ্যাম্পিয়নরা

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ণ
পেনাল্টি মিসে ইংল্যান্ডের হার, ৩-২ গোলে জিতল বিশ্ব চ্যাম্পিয়নরা

Manual1 Ad Code

ডিজিটাল ডেস্ক:
ইউরো ফাইনালের প্রতিশোধ নিতে নেমেছিল ইংল্যান্ড, কিন্তু ওয়েম্বলিতে শেষ হাসি হাসল স্পেন। হ্যারি কেইনের পেনাল্টি মিসের সুযোগ কাজে লাগিয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) নেশনস লিগের প্রথম ম্যাচে ৩-২ গোলে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে ইংল্যান্ড। দ্বিতীয় মিনিটে মার্ক গুয়েহির ভুলের সুযোগ নিয়ে গোল করেন লামিন ইয়ামাল। তবে দ্রুত ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা। অ্যান্থনি গর্ডনের গোলে সমতা ফেরানোর পর ৪০ মিনিটে হ্যারি কেইনের হেড থেকে এগিয়ে যায় ইংল্যান্ড।

বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন কেইন। জুড বেলিংহ্যামকে ফাউল করায় ভিএআর দেখে ইংল্যান্ডকে পেনাল্টি দেন রেফারি। কিন্তু স্পট-কিকে শট নিতে গিয়ে পিছলে যান ইংলিশ অধিনায়ক। তার নেওয়া বল ক্রসবারে লেগে ফিরে আসে।

Manual5 Ad Code

এরপর কেইনের সেই ব্যর্থতার সুযোগ নেয় স্পেন। বদলি হিসেবে নামা অ্যালেক্স বায়েনা ২০ গজ দূর থেকে গোল করে ৬৩ মিনিটে সমতা ফেরান।

Manual2 Ad Code

আর ৭৪ মিনিটে মিকেল ওয়ারজাবালের গোলে আবার এগিয়ে যায় স্পেন। ধৈর্য ধরে তৈরি করা আক্রমণ থেকে বায়েনার পাস পেয়ে গোল করেন ইউরো ২০২৪ ফাইনালের একমাত্র গোলদাতা ওয়ারজাবাল।

Manual6 Ad Code

শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। জুড বেলিংহ্যামের শটও ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমোন। তবে শেষ পর্যন্ত আর গোল পায়নি স্বাগতিকরা।

Manual5 Ad Code

এ জয়ে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল স্পেন। অন্যদিকে নেশনস লিগের শীর্ষ স্তরে ফিরে প্রথম ম্যাচেই হারল থমাস টুখেলের ইংল্যান্ড।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code