প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কখনো ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখিনি: ভিনিসিয়ুস

editor
প্রকাশিত মার্চ ৪, ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ণ
কখনো ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখিনি: ভিনিসিয়ুস

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে গত বছর কম নাটক হয়নি। রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের বদলে কোন যুক্তিতে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকে ব্যালন ডি’অর দেওয়া হলো; তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ব্রাজিলিয়ান তারকা তো ক্ষোভে ব্যালন ডি’অর অনুষ্ঠানেও যাননি। একই কাজ করেছে তার ক্লাব রিয়াল মাদ্রিদও।

Manual4 Ad Code

ব্যালন ডি’অর ভিনির হাতে উঠছে না এমন খবর পাওয়ার পর অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ। কেন সেদিন প্যারিসে যাননি ভিনি; দীর্ঘদিন পর এবার সেটা নিয়েই কথা বলেছেন ভিনি।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আজ রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে ব্যালন ডি’অর ইস্যুতে ভিনির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে আমার ক্লাব যা করতে বলেছিল তা–ই করেছি। তারা আমাকে মাদ্রিদে অবস্থান করতে বলেছে, আমি সেটাই করেছি। কোনো সমস্যা নেই। আমরা এখন পরেরটাই মনোযোগ দিচ্ছি।’

Manual7 Ad Code

ব্যালন ডি’অর জয়ের জন্য সবচেয়ে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তা ছুঁয়ে দেখতে না পারার অভিজ্ঞতা কেমন ছিল; সেই প্রশ্নে ভিনি বলেন, ‘আমি কখনো এটা (ব্যালন ডি’অর) জেতার স্বপ্ন দেখিনি। কিন্তু অবশ্যই আপনি যদি এত কাছে যাবেন, তখন সেটা পেতে চাইবেন। তবে আমার পুরস্কার জেতার অন্য এবং এই ক্লাবের হয়ে ট্রফি জেতার অন্য সুযোগ আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি দুটি ইউরোপ শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছি। আমি আরও জেতার জন্য এখানে আছি।’

কেবল ব্যক্তিগত সাফল্য নয় রিয়ালের হয়ে ইতিহাস গড়ার লক্ষ্যের কথা জানান ভিনি, ‘আমি এখানে ইতিহাস লেখার জন্য এসেছি। এই ক্লাব এবং প্রেসিডেন্ট আমাকে যা দিয়েছে, আমি সব শোধ করতে চাই। আশা করি, আমি গোল করে যেতে পারব এবং এই জার্সি পরে আরও অনেক ম্যাচ খেলতে পারব। এখন আমি জয়ের স্বাদ পেয়েছি এবং এখানে আমার ইতিহাস লেখা শুরু করেছি। আমি আরও চাই।’

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code