প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মুশফিকের বিদায়ের পর যা বললেন বিসিবি সভাপতি

editor
প্রকাশিত মার্চ ৬, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ণ
মুশফিকের বিদায়ের পর যা বললেন বিসিবি সভাপতি

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ওয়ানডে ক্রিকেট থেকে মুশফিকুর রহিম অবসরের ঘোষণা দিয়েছেন বুধবার রাতে। এরপর তার অসাধারণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার শেষে দেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য বিসিবি তাকে ধন্যবাদ জানিয়েছে।

৩৭ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার বুধবার তার অফিসিয়াল ফেসবুক পেজে এক ঘোষণার মাধ্যমে ১৯ বছরের ওডিআই ক্যারিয়ারের ইতি টানার কথা জানান। বিসিবি মুশফিকুর রহিমের অসাধারণ নিষ্ঠা, নিবেদন এবং পেশাদারিত্বের প্রশংসা করেছে, যা বাংলাদেশের ওডিআই ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্যাট হাতে কিংবা গ্লাভস পরে, তার পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেট অগ্রগতির অবিচ্ছেদ্য অংশ ছিল।

Manual2 Ad Code

বিসিবি সভাপতি ফারুক আহমেদ মুশফিকের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘মুশফিকুর রহিমের পরিশ্রম, দৃঢ় মনোবল এবং আপ্রাণ চেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বাংলাদেশের ওডিআই ক্রিকেটের সেরা মুহূর্তগুলো স্মরণ করলে তার নাম উজ্জ্বল হয়ে থাকবে।’

Manual8 Ad Code

‘১৯ বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে এই ফরম্যাটে খেলা সত্যিই এক অবিশ্বাস্য অর্জন, যা তার ধারাবাহিকতা এবং ব্যক্তিত্বের সাক্ষ্য বহন করে। আমি নিশ্চিত যে তিনি এখনও ক্রিকেটের জন্য অনেক কিছু দিতে পারেন এবং আমরা তাকে মাঠের ভেতরে ও বাইরে আরও নতুন মানদণ্ড স্থাপন করতে দেখতে চাই।’

মুশফিকুর রহিম বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি (২৭৪) ওডিআই ম্যাচ খেলেছেন। ৭,৭৯৫ রান সংগ্রহ করে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৪৩টি ক্যাচ এবং ৫৬টি স্টাম্পিংসহ তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল উইকেটকিপার। এছাড়া, তিনি ৩৭টি ওডিআই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন এবং পাঁচটি আইসিসি ওডিআই বিশ্বকাপে অংশ নেওয়া কজন ক্রিকেটারের মধ্যে একজন।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code