প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ব্রাজিলের দুঃখ নেইমার, খেলা হচ্ছে না আর্জেন্টিনার বিপক্ষে

editor
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ণ
ব্রাজিলের দুঃখ নেইমার, খেলা হচ্ছে না আর্জেন্টিনার বিপক্ষে

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক :
বর্তমান সময়ে ব্রাজিলের সবচেয়ে সেরা ফুটবলার নেইমার। সেই তিনিই এখন রীতিমতো ব্রাজিলের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছেন। চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না এই ফুটবলারের। ১৬ মাস পর ব্রাজিল দলে ফিরলেও শেষ পর্যন্ত মাঠে নামা হচ্ছে না এই তারকার। তার আগেই ফের চোটে পড়েছেন তিনি।

Manual7 Ad Code

ব্রাজিলের হয়ে আগামী সপ্তাতেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার কথা ছিল নেইমারের। সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছিলেন। সান্তোসে ফিরে সময়টাও ভালো কাটছিল তার। কিন্তু হঠাৎই ফের চোটে পড়েছেন এই ফরোয়ার্ড। যে কারণে এখন আসন্ন এই ম্যাচ দুটিতে খেলা হচ্ছে না তার।

Manual5 Ad Code

নেইমারের জায়গায় দলে ডাকা হয়েছে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এনদ্রিককে। এই তরুণ কতটা মেলে ধরতে পারেন নিজেকে, নেইমারের অভাব পূরণ করতে পারেন কতটা; সেটাই এখন দেখার।

নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। যে কারণে তার সঙ্গে নতুন করে চুক্তিতে যেতে আগ্রহ দেখায়নি সৌদি আরবে তার ক্লাব আল হিলাল। অতিরিক্ত চোট প্রবণ হওয়ায় নেইমারকে নিয়ে আগ্রহ কমেছে ইউরোপিয়ান ক্লাবগুলোরও। যে কারণে একরকম বাধ্য হয়েই শৈশবের ক্লাব সান্তোসে ফিরতে হয়েছে তাকে। তবে সেই যাত্রাটাও সুখকর হলো কই। ক্লাবটির হয়ে ৭ ম্যাচ খেলেই চোটে পড়েছেন তিনি।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বের ১২ রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় ৫ নম্বরে আছে ব্রাজিল। বৃহস্পতিবার ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে দলটি খেলবে কলম্বিয়ার বিপক্ষে। এরপর বুয়েনস এইরেসে গিয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ ২৬ মার্চ।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code