প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে পুলিশের জালে ১৩ ছিনতাইকারী

editor
প্রকাশিত মার্চ ১৭, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ণ
সিলেটে পুলিশের জালে ১৩ ছিনতাইকারী

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
চলতি মার্চ মাসে সিলেট মহানগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি ধারালো চাকু উদ্ধার করা হয়। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেফতার ১৩ ছিনতাইকারী হলেন, আব্দুল করিম হীরা (৪৬), মো. রুবেল মিয়া (২৫), মো. সাহেদ হোসেন (২০), বাবলু আহমদ (২৫), মো. জাকির হোসেন (৩৩), রিপন মিয়া (৩১), শরিফ আহমদ (৩২), ইমরান আহমদ দুলাল (৩০), হাবিল আহমদ (২৮), রফিকুল ইসলাম (১৯), মো. ফারুক মিয়া (৩৫), মোঃ শুয়েব আহমদ (২৯) ও রুবেল আহমদ (২৭)।

Manual7 Ad Code

সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ইতোমধ্যে উল্লেখিত গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এসব অভিযান অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code