প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জামিনে মুক্ত হলেন শমসের মুবিন চৌধুরী

editor
প্রকাশিত মার্চ ২৫, ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ণ
জামিনে মুক্ত হলেন শমসের মুবিন চৌধুরী

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
দুইটি হত্যা মামলায় জামিন পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী। সোমবার (২৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) জেলার একেএম মাসুম। তিনি জানান, রাত ৯টা ৫৩ মিনিটে তিনি কারাগার থেকে জামিনে নিয়ে বেরিয়ে যান।

কারাগার সূত্রে জানা যায়, শমসের মুবিন চৌধুরী একটি হত্যা মামলায় জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে, অন্যটি ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে। গত বছরের ১৭ অক্টোবর সাবেক পররাষ্ট্র সচিব শমসের মুবিন চৌধুরী গ্রেপ্তার হন।

Manual2 Ad Code

আরও জানা যায়, শমসের মুবিন চৌধুরী গ্রেপ্তার হওয়ার পরদিন তাঁকে পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা পারভেজ মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code