প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেট স্টেডিয়ামের একটি গ্যালারির নাম ‘শহীদ তুরাব স্ট্যান্ড’

editor
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ণ
সিলেট স্টেডিয়ামের একটি গ্যালারির নাম ‘শহীদ তুরাব স্ট্যান্ড’

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

সিলেট অফিস:

Manual1 Ad Code

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ করা হয়েছে। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে সেই গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামফলক স্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের পশ্চিম গ্যালারিতে তুরাবের নামসংবলিত সাইনবোর্ড টাঙানো হয়।

Manual7 Ad Code

স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস আজকের পত্রিকাকে বলেন, ‘‘স্টেডিয়ামের পশ্চিম গ্যালারিকে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামে স্থায়ীভাবে নামকরণ করা হয়েছে। আজ সাইনবোর্ড টানানো হয়েছে। কাল (রোববার) থেকে সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট খেলা শুরু হবে।’’

এর আগে সিলেটের সাংবাদিক সমাজের পক্ষ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সের নাম ‘শহীদ সাংবাদিক এ টি এম তুরাব প্রেসবক্স’ করার দাবি জানানো হয়েছিল।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই নগরের বন্দরবাজার-সংলগ্ন কোর্ট পয়েন্ট এলাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন তুরাব।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code