প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে পুলিশ ধরলো সেলিম ও ইসমাইলকে, র‌্যাব মশিউরকে

editor
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ
সিলেটে পুলিশ ধরলো সেলিম ও ইসমাইলকে, র‌্যাব মশিউরকে

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে। এর মধ্যে দুইজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় আড়াই লাখ টাকার ভারতীয় চিনি। আর একজনের কাছে পাওয়া গেছে ইয়াবা ও গাঁজা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার বেলা দেড়টার দিকে এয়ারপোর্ট-আম্বরখানা সড়কে অভিযান চালিয়ে ৪৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। ৪৫ বস্তার ভেতর প্রায় ২ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা মূল্যের ২ হাজার ২০৫ কেজি চিনি ছিল।

Manual4 Ad Code

এসময় অবৈধ কারবারের অভিযোগে দুইজনকে আটক করা হয়। তারা হলেন- গোয়াইনঘাট উপজেলার উরাগ্রামের সৈকত আলীর ছেলে সেলিম আহমদ (৩২) ও একই উপজেলার বগাইয়া হাওড়ের জবেদ আলীর ছেলে ইসমাইল আলী (৭০)।

Manual6 Ad Code

এদিকে, র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এসএসপি কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন রামনগর এলাকা থেকে ১৮ কেজি গাছজাও ৯০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

Manual6 Ad Code

আটক মশিউর ওরফে মুসিবুর রহমান (৩৮) জামালগঞ্জ থানাধীন রামনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
আটককৃত তিনজের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code