প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে ভাতিজার হাতে চাচা খুন

editor
প্রকাশিত মে ৮, ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ণ
সিলেটে ভাতিজার হাতে চাচা খুন

Manual7 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে ভাতিজার হাতে চাচা খুনের অভিযোগ উঠেছে। উপজেলার তেলিখাল ইউনিয়নের শিলাকুড়ি গ্রামে গরুকে সবজি ক্ষেত খাওয়ানো নিয়ে সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটে। নিহত সামছুল হক (৫০) ঐ গ্রামের আকলু মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় সামছুল হক ও তার ভাতিজার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে সামছুল হককে কুপিয়ে গুরুতর আহত করেন তার ভাতিজা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code