প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন করা আরো ৯ জন পরিবারের জিম্মায়

editor
প্রকাশিত মে ১০, ২০২৫, ০১:৪৮ অপরাহ্ণ
বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন করা আরো ৯ জন পরিবারের জিম্মায়

Manual1 Ad Code

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ঠেলে পাঠানো আরও ৯ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এর আগের দিন শুক্রবার ৩৫ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। সম্প্রতি প্রায় শতাধিক মানুষকে বড়লেখা উপজেলার সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে ঠেলে পাঠায় বিএসএফ। এসময় ৪৪ জনকে বিজিবি আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ মে) ও বৃহস্পতিবার (৮ মে) উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রায় শতাধিক মানুষ অনুপ্রবেশ করেছেন। অনুপ্রবেশকারী লোকজন অ্যাম্বুলেন্সে করে বড়লেখা ত্যাগ করেন। কেউ কেউ দালালের মাধ্যমে সিএনজি চালিত অটোরিকশা যোগে অন্যত্র চলে যান। এরমধ্যে ৪৪ জনকে আটক করে বিজিবি। পরে বিজিবি তাদের আটক করে। শুক্রবার (০৯ মে) তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতরা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি ও পুলিশ। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। শুক্রবার ও শনিবার আটককৃত ৪৪ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

Manual4 Ad Code

আটককৃতরা হলেন, ঝিনাইদাহ জেলার মো: হারুন (৪৫), মাদারীপুর জেলার মো: রনি মুন্সি (৩৩), ফরিদপুর জেলার মো: মোশারফ (৫৫), নড়াইল জেলার মো: ওহিদুল (৪৬), বরগুনা জেলার মো: জাকির (২৮), খুলনা জেলার মোছা: রিবা খাতুন (৩৭), বাগেরহাট জেলার মোছা: নাজমা পারভীন (৪০), বরগুনা জেলার মোছা: নিপা আক্তার (২২), মাদারীপুর জেলার নুরজাহান বেগম (৫০), নড়াইল জেলার মোছা: পারভিন (৩৫), মো: শাহরুখ (১১) ও মো: মারুফ (১৪), বরগুনা জেলার মো: ওমর (০১), নড়াইল জেলার হেমেলা বেগম (৭৫), আ: রহমান মুন্সী (৬৪), খাদিজা বেগম (৪৫), রাখি মুন্সী (২৫), রাফিজ মুন্সী (১৭), রাসেদ মুন্সী (৬১), তানিয়া বেগম (২৭), ফেরদৌস (০৬), ইব্রাহীম (০৩) ও জান্নাতুল (১২), খুলনা জেলার ছানিয়া বেগম (২১), বিল্লাল কাজী (২৬), সোহান (০৫), সোহাগ (০২), নড়াইল জেলার নুরানী বেগম (১৮), টুটুল মুন্সী (৩৫), তানিয়া বেগম (৩০), আবু তাহের মুন্সী (০৩), হাসিদুল মুন্সী (০১), মুর্শিদা বেগম (০৯), সুমাইয়া (০৬), শিউলি (৩০), শিল্পী (৪০), রবিউল মুন্সী (৪০), রোখছানা বেগম (৩৫), হোসাইন মুন্সী (০৬), শুলিলা বেগম (২৫), মাহি বেগম (০৪), সিয়াম (০৩), বেলোফা বেগম (৩৬) ও আবু বক্কর (০৬)।

আটককৃতরা জানিয়েছেন, তারা গত ২-১ বছর আগে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন। সম্প্রতি ভারতীয় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে বিএসএফ তাদের জোর করে বর্ডার পার করে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। সীমান্তের ওপারে তাদের মতো আরো অনেককে পুশইন করার জন্য বিএসএফ ধরে রেখেছে।

Manual7 Ad Code

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান শনিবার বিকেলে বলেন, বড়লেখা সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রেবশের সময় ৪৪ জনকে বিজিবি আটক করেছে। আটককৃতরা বাংলাদেশি। শুক্রবার আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। তারা সবাই বাংলাদেশি নাগরিক। আটককৃতদের ৪৪ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code