প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চান্দগ্রাম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হলেন ডা. হোসাইন আহমেদ

editor
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৫, ০৭:২২ অপরাহ্ণ
চান্দগ্রাম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হলেন ডা. হোসাইন আহমেদ

Manual3 Ad Code

 

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

মৌলভীবাজারের বড়লেখার ঐতিহ্যবাহী চান্দগ্রাম আনোয়ারুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের বিশিষ্ট চিকিৎসক, শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা. হোসাইন আহমেদ। তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং আল রাইয়ান হাসপাতাল, সিলেটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ মনোনয়ন ঘোষণা করা হয়।

Manual4 Ad Code

গভর্নিং বডির সভাপতি মনোনীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে ডা. হোসাইন আহমেদ বলেন, এ দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের, তেমনি এক বিশাল দায়িত্বও বটে। শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রসারে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে চাই। আমি আশা করি, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় মাদ্রাসাটিকে আরও এগিয়ে নিতে পারব।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code