প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের গোয়াইনঘাট এবার বিজিবি’র হাতে কোটি টাকার পাথর জব্দ

editor
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ণ
সিলেটের গোয়াইনঘাট এবার বিজিবি’র হাতে কোটি টাকার পাথর জব্দ

Manual4 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় টাস্কফোর্সের অভিযানে ১ লাখ ২০০ ঘনফুট পাথর এবং ৮ টি পাথর ভাঙ্গার মেশিন জব্দ করা হয়েছে।

Manual3 Ad Code

রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এবং আনফরভাংগা এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পাথরের মূল্য প্রায় কোটি টাকা। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম।

Manual5 Ad Code

জব্দকৃত ৪৫ হাজার ঘনফুট পাথর ও ৮টি ভাঙ্গার মেশিন স্থানীয় ইউপি সদস্য মো. জালাল উদ্দিন এবং ৫৫ হাজার ২০০ ঘনফুট পাথর ইউপি সদস্য মো. পাবলু মিয়ার জিম্মায় রাখা হয়েছে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code