নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, দিলীপ শর্মা পূর্ব জাফলং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুজিবুর রহমান সিকদার মধ্য জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য, মো. গিয়াস উদ্দিন তোয়াকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মো. ফয়েজ আহমদ সিলেট মহানগর শ্রমিক লীগের সহসভাপতি।
Manual6 Ad Code
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে ওই চারজনের নাম আসে। পরে পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।