প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গোয়াইনঘাটে অভিযাত্রিকের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ২ হাজার ৪৮ শিক্ষার্থী

editor
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ণ
গোয়াইনঘাটে অভিযাত্রিকের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ২ হাজার ৪৮ শিক্ষার্থী

Manual6 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা :
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে অভিযাত্রিক সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সম্পন্ন হয়েছে। গত শুক্রবার উপজেলার তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় ২ হাজার ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ, হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয় এবং বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া বহুনির্বাচনী পদ্ধতির এ পরীক্ষায় ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক আজমান শরীফ ও গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি মিজানুর রহমান দৌলত। এ সময় অভিযাত্রিক সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা ও সদস্যরাও উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ হোসাইন ও সাধারণ সম্পাদক আল আমিন জানান, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভা বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। তিনটি কেন্দ্রে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে তারা সন্তোষ প্রকাশ করেন।

Manual7 Ad Code

তারা আরও বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ আয়োজন সফল করতে সহযোগিতাকারী শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, উপদেষ্টা, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code