প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই সফর, ১৪৪৮ হিজরি

নতুন মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার সুমন

editor
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ণ
নতুন মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার সুমন

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সালমান এফ রহমান, আনিসুল হক, ব্যারিস্টার সুমন, কামাল আহমেদ মজুমদার এবং সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

Manual5 Ad Code

বুধবার (০৬ নভেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।

এদিন সকালে পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।

এরপর খিলগাঁও থানার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল সুমন, মিরপুর থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, লালবাগ থানার মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং উত্তরা পূর্ব থানার অপর একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর জন্য পৃথক পৃথক আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তারা।

Manual1 Ad Code

শুনানি শেষে আদালত আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code