প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

আওয়ামী লীগ নেতাদের গালিগালাজ করে ভাইরাল সেই কামাল আটক

editor
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ণ
আওয়ামী লীগ নেতাদের গালিগালাজ করে ভাইরাল সেই কামাল আটক

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
২৪ সালের ৫ আগস্টের পর পলাতক আওয়ামী লীগ নেতাদের অস্রাব্য ভাষায় গালিগালাজ ও সম্প্রতি নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ মইজ্জারটেক এলাকার একটি ভাড়া বাসা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

Manual3 Ad Code

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বহিষ্কৃত আইনবিষয়ক সম্পাদক কামাল উদ্দিন চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ছিলেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বহিষ্কৃত আইনবিষয়ক সম্পাদকও ছিলেন। এর আগে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

Manual1 Ad Code

গত অক্টোবরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন কামাল উদ্দিন। নিজেকে ওই কমিটির সভাপতি পরিচয় দিয়ে দেওয়া তার বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন তিনি।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে সিডিএ মইজ্জারটেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন কামাল উদ্দিন। তার অবস্থানের খবর পেয়ে স্থানীয় লোকজন বাসাটি ঘেরাও করেন। পরে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।সংবাদ বিশ্লেষণ

Manual6 Ad Code

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ বলেন, ‘অ্যাডভোকেট কামাল উদ্দিনকে আটক করা হয়েছে। উনি আমাদের হেফাজতে রয়েছেন।’

 

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code