প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাদাপাথর পরিদর্শনে মন্ত্রিপরিষদের তদন্ত কমিটি

editor
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ণ
সাদাপাথর পরিদর্শনে মন্ত্রিপরিষদের তদন্ত কমিটি

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজলোর সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করেছে মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি। মঙ্গলবার সকালে সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভিনের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি সাদাপাথর এলাকায় যান। তারা সাদাপাথর পর্যটনকেন্দ্র ও রেলওয়ে বাংকারসহ আশপাশের এলাকা পরিদর্শন করেন। এসময় তারা পাথর লুটের ঘটনা নিয়ে স্থানীয় লোকজন ও বিভিন্ন পেশার লোকজনের সাথে কথা বলেন।

Manual1 Ad Code

সাদাপাথর লুট তদন্তে ২০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এর আগে আরও দুই সচিবের সমন্বয়ে একটি তদন্ত দল সাদাপাথর এলাকা পরিদর্শন করে যায়।

Manual8 Ad Code

জেলা প্রশাসন সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যা পর্যন্ত লুন্ঠিত ২৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রায় ৬ লাখ ঘনফুট পাথর সাদাপাথর ও ধলাই নদীর বিভিন্ন স্থানে প্রতিস্থাপন করা হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code