প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাদাপাথর কাণ্ড : ওসি আদনান আউট, রতন ইন

editor
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ
সাদাপাথর কাণ্ড : ওসি আদনান আউট, রতন ইন

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
রতন শেখ (বামে), উজায়ের আল মাহমুদ আদনান (ডানে)। সিলেটে পাথর লুটকাণ্ডে আলোচিত কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে বদলি করা হয়েছে। তার স্থানে নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে ইন্সপেক্টর রতন শেখকে। আজ রবিবার (৩১ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।

Manual3 Ad Code

রতন শেখ শরীয়তপুরের শিবচর থানার ওসি হিসেবে কাজ করেছেন। তাছাড়া তিনি ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি সিলেট জেলা পুলিশে কর্মরত আছেন।

Manual4 Ad Code

রোববার বিকেলে রতন শেখ জানান, আমি বিষয়টা শুনেছি, কিন্তু এখনো কোন নোটিশ হাতে পাইনি। নোটিশ পেলে যোগ দিবো।

অপরদিকের বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, বদলির বিষয়টি আমি শুনেছি, কিন্তু কোন কাগজ এখনো পাইনি।

Manual7 Ad Code

উল্লেখ্য, উজায়ের আল মাহমুদ আদনান সম্পর্কে দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, তিনিসহ সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা অবৈধ পাথর ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের কমিশন গ্রহণ করে সাদা পাথর লুটপাটে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code