প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে সাদাপাথর উদ্ধারে র‌্যাবের অভিযান

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ
সিলেটে সাদাপাথর উদ্ধারে র‌্যাবের অভিযান

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের ধোপাগুল এলাকায় সাদাপাথর উদ্ধারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অভিযান পরিচালনা করে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এই অভিযান শুরু হয়।

Manual4 Ad Code

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অধিনায়ক ও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী জানিয়েছেন, ‘অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’

এর আগে, সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ধোপাগুল এলাকায় অভিযান চালায়। এ সময় ভোলাগঞ্জ থেকে লুট হওয়া আনুমানিক ১০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

Manual6 Ad Code

প্রসঙ্গত, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকার সাদাপাথর থেকে অবৈধভাবে বিশাল পরিমাণে সাদাপাথর লুট হয়েছে। যার ফলে পর্যটন কেন্দ্রটি তার প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে এবং পরিবেশগত ঝুঁকি বাড়ছে। এই গণলুট বন্ধ করতে ও লুন্ঠিত সাদাপাথর উদ্ধার করতি স্থানীয় প্রশাসন অভিযান কয়েক দফা চালিয়েছে এবং বিপুল পরিমান লুন্ঠিত সাদাপাথর উদ্ধার করেছে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code