প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাদাপাথর লু টের মামলায় সুনীল গ্রেফতার

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ণ
সাদাপাথর লু টের মামলায় সুনীল গ্রেফতার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদাপাথর লুটের মামলার আরেক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে কোম্পানীগঞ্জ থানাপুলিশ অভিযান চালিয়ে সুনীল বিশ্বাস (৩১) নামের ওই আসামীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সুনীল কোম্পানীগঞ্জের বিলাজুড় গ্রামের ধরনী বিশ্বাসের ছেলে।

Manual8 Ad Code

সুনীল বিশ্বাসকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ।

এর আগে শনিবার দিবাগত রাতে সিলেট নগরীর কুমারপাড়ায় অভিযান চালিয়ে সাদাপাথর লুটের মামলার অন্যতম আসামী বিএনপি নেতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করে র‌্যাব। সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। সাদাপাথর লুটকাণ্ডে তার জড়িত থাকার অভিযোগ উঠলে দল থেকে তার সকল পদ স্থগিত করা হয়।

Manual1 Ad Code

রবিবার সাহাব উদ্দিনকে আদালতে তুলে কোম্পানীগঞ্জ থানপুলিশ ৫ দিনের রিমাণ্ড চেয়েছে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code