স্টাফ রিপোর্টার:
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ- ১ এর আওতাধীন নগরীর কয়েকটি এলাকায় মঙ্গলবার কয়েক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর কারণ হিসাবে বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে, মেরামত ও সংস্কারের কথা।
Manual6 Ad Code
বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরী মেরামত, সংস্কার ও রক্ষনাবেক্ষন কাজের জন্য ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্র ও ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি এলাকায় মঙ্গলবার সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য স্থানীয় অধিবাসীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রিয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা।
Manual5 Ad Code
তারা জানিয়েছেন নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহ করা হবে।