প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে পুলিশের জালে ৩ জন

editor
প্রকাশিত অক্টোবর ২, ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ণ
সিলেটে পুলিশের জালে ৩ জন

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর শাহপরান (রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪৪ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে। এর বাজারমূল্য প্রায় তিন লাখ ছাপ্পান্ন হাজার টাকা। অভিযানে তিনটি পিকআপভ্যানসহ তিনজনকে আটক করা হয়েছে।

Manual2 Ad Code

পুলিশ জানায়, বুধবার (১ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে অফিসার ইনচার্জ, শাহপরান (রহ.) থানা এর নেতৃত্বে এসআই (নিঃ) সৈয়দ ফখরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স টিলাগড় পয়েন্টে বনফুল অ্যান্ড কোং এর সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন নেভি ব্লু রঙের তিনটি ডিআই পিকআপ থামানোর সংকেত দিলে দুইটি পিকআপের চালক পালিয়ে যায়। তবে তিনটি পিকআপসহ তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

Manual1 Ad Code

আটককৃত যানবাহনগুলো হলো— সিলেট মেট্রো-ন-১১-২২৮১, সিলেট মেট্রো-ন-১১-২০০৮, ঢাকা মেট্রো-ন-১৫-৬০৩২।

এসব গাড়ি থেকে মোট ১৪৪ বস্তা ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়। যার ওজন ৭ হাজার ৯২০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা।

এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জব্দকৃত পণ্য ও আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code