প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে যে কারণে রহমত আলীকে ধরলো পুলিশ

admin
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ণ
সিলেটে যে কারণে রহমত আলীকে ধরলো পুলিশ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম পড়ুয়া লামাপাড়া গ্রামের মৃত আরজ আলীর ছেলে রহমত আলী (৫০)।

Manual5 Ad Code

শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় উপজেলার পড়ুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক রহমত আলীর নামে এর আগে মোট ১৭টি বিভিন্ন মামলার রেকর্ড রয়েছে।

এ সময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code