প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতীয় ষড়যন্ত্র!

editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪, ০২:৫৩ অপরাহ্ণ
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতীয় ষড়যন্ত্র!

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:

 

ভারতের আপত্তিতে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। যদিও পাকিস্তান এবার ছাড় দিতে রাজি নয়। তারা যে কোনো মূল্যে দেশের মাটিতেই আয়োজন করতে চায় টুর্নামেন্টটি।

দেশের মাটিতে পুরো টুর্নামেন্ট আয়োজন করতে না পারলে বয়কটের হুমকিও দিয়ে রেখেছে পাকিস্তান। এদিকে পাকিস্তানের হুমকিতে না টলে নাকি বিকল্প ভেন্যু ভাবনায় রেখেছে আইসিসি। ভারতীয় গণমাধ্যম ‘স্পোর্টস তাক’ দাবি করেছে এমনটাই।

২০২৫-এর শুরুতেই পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যে পাকিস্তানে যাবে না, সেই আশঙ্কা করা হচ্ছিল শুরু থেকেই। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি হলো। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি অনুমতি নেই। তাই টিম ইন্ডিয়া পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না।

ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়ার প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়ে দেওয়ার পরেই আইসিসি লাহোরে টুর্নামেন্টের সূচি ঘোষণার অনুষ্ঠান বাতিল করে। সচরাচর ১০০ দিন আগে আইসিসি ইভেন্টের সূচি ঘোষণা করা হয়। এক্ষেত্রে এখনও নিশ্চিত নয় টুর্নামেন্ট কোথায় আয়োজিত হবে।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

আইসিসির পক্ষ থেকে পিসিবিকে হাইব্রিড মডেলে (দুই দেশে) চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব দেওয়া হয়, যাতে ভারতীয় দল টুর্নামেন্টে তাদের ম্যাচগুলো খেলতে পারে অন্য দেশে। এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের নামই সবার আগে সামনে আসছে।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড তা মানতে নারাজ। পিসিবির পক্ষ তেকে স্পষ্ট জানানো হয়েছে যে, তারা টুর্নামেন্টের সব ম্যাচ নিজেদের দেশে আয়োজন করতে চায়।

এদিকে ‘স্পোর্টস তাক’-এর খবর, পাকিস্তান যদি শেষমেশ হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে না চায় এবং তারা যদি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব ছেড়ে দেয়, তবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে পারে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

 

Manual8 Ad Code

উল্লেখ্য, এর আগেও হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা গত এশিয়া কাপ আয়োজন করে এই মডেলেই। ভারতীয় দল এশিয়া কাপে তাদের সব ম্যাচ খেলে শ্রীলঙ্কায়। পাকিস্তানে আয়োজিত হয় টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচ।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code